রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাটিচাপা পড়ে একই পরিবারের ৩ শিশু নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এতে রাস্তার পাশে বিশাল গর্ত হয়। পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয়। বিকেল থেকে বাড়িতে শিশুদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে রাস্তার পাশে গর্তে এক শিশুর পা দেখতে পেয়ে তাদের উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহীল জামান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে মাটিচাপা পড়ে একই পরিবারের ৩ শিশু নিহত

প্রকাশের সময়: ০৮:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১