বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে চোরাই ২ মোটরসাইকেলসহ গ্রেফতার-২

গাইবান্ধার সুন্দরগঞ্জে চোরাই ২ মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. শাকিল মিয়া (২৫) ও একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৫)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০আর ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

তিনি বলেন, এর আগে গত বুধবার রাতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশ থেকে তাদের ২ জনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এ সময় অপর ২ জন আসামি পালিয়ে যায়।

তারা হলেন- গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. রুবেল মিয়া (৩৫)। পলাতক ২ জন আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
পাশাপাশি গ্রেফতারকত ২ জনকে আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর হয়েছে।

ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ আরও বলেন- গ্রেফতারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া হোন্ডা হর্নেট ১৬০আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬