দিনাজপুরের খানসামায় বাঁশঝাড় থেকে পরিতোষ চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ
শুক্রবার সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ঝাইয়াপাড়া (তারাপদপাড়া) এলাকায় একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পরিতোষ চন্দ্র রায় ওই এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে। সে একটি উইক তৈরির কারখানায় কাজ করতো।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে স্থানীয় জনৈক ব্যক্তি বাঁশঝাড়ে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানান। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে পরিতোষ বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখু্ঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাসেত সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















