গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুরস্থ গুডসেক নামের একটি সংস্থাকে ঘিরে গণমাধ্যসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে সংস্থাটির কার্যক্রম ও ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন দায়িত্বশীল ব্যক্তিরা।
এই অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সংস্থাটির কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধিজন।
এ সময় বক্তব্য রাখেন গুডসেক পরিচালনা কমিটির সভাপতি মামুন মন্ডল, সম্পাদক আব্দুস ছালাম সরকার, সমাজসেবক আব্দুল মোত্তালেব মিয়া, সাজু মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন- এর আগে স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গার আলম ফকির ও গুডসেকের বহিস্কৃত সদস্য আব্দুস সামাদ আকন্দ কোন জবাবদিহি না দিয়ে গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের অর্থ-সম্পদ লুটপাট করেছে। এরপর গেল এক বছরে বর্তমান কমিটি কর্তৃক এলাকাবাসীকে নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহীকতায় একটি গণকবর, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে নানাবিধ উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার মানসে গুডসেকের বহিস্কৃত ব্যক্তি আব্দুস সামাদ আকন্দ প্রতিষ্ঠানটি ধ্বংশের লক্ষ্যে স্থানীয় রাশেদ ও একরামুল নামের দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে গুডসেকের কার্যক্রম নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে গুডসেক পরিচালনা কমিটির সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, এসব অপপ্রচারের কারণে সংস্থাটির সঙ্গে উপকারভোগী ও স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সেইসঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো অপপ্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















