শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত 

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নারীসহ আরও তিনজন।
শনিবার দুপুরে ঢাকা-বুড়িমারী মহাসড়কে উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার।
নিহতরা হলেন- উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫০)।
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে ট্রাকটি চাপা দেয়। এতে ইজিবাইকটি কিছুটা দূরে গিয়ে সড়কের পাশে একটি মোটরসাইকেল শোরুমে ঢুকে পড়ে।
ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে শোরুমের কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যায় ইজিবাইকের দুই যাত্রী।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুর্ঘটনার পর জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ ছাড়া ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

প্রকাশের সময়: ০৮:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬