রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাকসহ ধসে পড়ল বেইলি ব্রিজ

ফরিদপুরের নগরকান্দা কুমার নদের ওপরে স্থাপিত একমাত্র বেইলি ব্রিজটি ধ্বসে পড়েছে। শনিবার (২০ মার্চ) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজটি উপজেলার জুঙ্গুরদি বাসস্ট্যান্ড ও নগরকান্দা সদরের মধ্যবর্তী স্থানে থাকায় দুই দিকের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফলে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ চাকার একটি বালিবাহী ট্রাক বেইলি ব্রিজে ওঠে। এরপর ট্রাকসহ বেইলি ব্রিজটি ধসে পড়ে।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহানউদ্দিন আনিস জানান, পাঁচ টন ওজন বহনের সক্ষমতায় ৮০’র দশকের শেষ দিকে নির্মাণ হয় বেইলি ব্রিজটি। অনেক আগেই ব্রিজটি জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য। এলাকাবাসী নতুন একটি সেতু নির্মাণের দাবিও জানিয়েছে অনেকবার।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, খবর পেয়ে বিষয়টি ফরিদপুরের সড়ক বিভাগকে জানানো হয়েছে। একটি বিকল্প পথ তৈরি করে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে স্থানীয় পথচারীরা নগরকান্দা যাতায়াতে নৌকা দিয়ে নদী পাড় হচ্ছেন। তবে অ্যাম্বুলেন্স জরুরি যানবাহনগুলো কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করছে।
ফরিদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘বালুবাহী ট্রাকটি প্রায় ৩০ হতে ৩৫ টন ওজনের ছিল। ফলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ব্রিজটি ধসে পড়েছে। আমরা বিকল্প পথে সড়ক যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করছি।’
নগরকান্দা থানার ওসি সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া মালিকের সন্ধান করছি।
জনপ্রিয়

ফরিদপুরে ট্রাকসহ ধসে পড়ল বেইলি ব্রিজ

প্রকাশের সময়: ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১