দিনাজপুরের চিরিরবন্দরে ইউনিয়ন স্টেক হোল্ডারদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নশরতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজনে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের স্বাস্থ্য ও পুষ্টি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা।
নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় রেইনস প্রজেক্ট গেইন বাংলাদেশ’র কনসালটেন্ট সুবর্ণা ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ইউপি সচিব, সাংবাদিক, কৃষক, শিক্ষক, ইউপি সদস্য, পুষ্টিকর্মী, স্বাস্থ্যকর্মী, ঈমাম অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















