রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা আটক ২

দিনাজপুরের খানসামা উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল ২৩ আগস্ট রবিবার দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করার অভিযোগে আশরাফুল ইসলাম সরকার ও মানিক হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)। এসময় পুলিশ তাদের নিকট থেকে দুইটি কালো রঙের বাওফেং বিএফ ৮৮৮ এস মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি সি-৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুইটি বাটন মোবাইল ফোন, একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ এবং কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুইটি এটিএম কার্ড জব্দ করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা আটক ২

প্রকাশের সময়: ০৫:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬