রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে সভা  

বগুড়ার নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, ইদ্রিস আলী, দেবাশীষ কুমার কুন্ডু, মহেশ চন্দ্র দেবনাথ, ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্ষমা দেবী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুল সংগীত ভিত্তিক একক নৃত্য থাকবে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে এ কার্যক্রম শুরু হবে। সভায় প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয়

নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে সভা  

প্রকাশের সময়: ০৮:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬