গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি পুকুরের পানিতে পড়ে তাকিয়া আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু তাকিয়া আক্তার ইদিলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও তরফ সাদুল্যা গ্রামের আল আমিন মিয়ার মেয়ে।
স্বজনরা জানায়, দুপুরের দিকে তাকিয়া আক্তার হঠাৎ করে নিখোঁজ হয়। তখন থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির ভাসমান মরদেহ দেখে উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা ছাত্রদল নেতা পারভেজ সরকার। তিনি বলেন, ওই পরিবারটির জন্য সকলের কাছে দোয়া চাই। যাতে এই গভীর শোক কাটিয়ে উঠতে পারে।
সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, ওই স্থানে এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরণের ঘটনা খুবই বেদনাদায়ক।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















