বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় আনন্দ মিছিল করেছে গাইবান্ধা জেলা বিএনপি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গাইবান্ধা জেলা বিএনপি উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
তারা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রুহুল কবির রিজভী ও প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রুহুল কবির রিজভী এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে গাইবান্ধার কৃতি সন্তান শামীম কায়সার লিংকনকে দায়িত্ব দেওয়ায় জেলার নেতাকর্মীরা আনন্দিত। তাঁদের নেতৃত্বে দল ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















