সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে সার বিক্রিতে অনিয়মে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে সার বিক্রিতে অনিয়ম ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চার সার ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর, ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লাইসেন্স বিহীন সার বিক্রয়, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ওইসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইনে মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নিরল চন্দ্র (২৫) কে ১০ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইব্রাহিম আলী (৪২) কে ১৫ হাজার টাকা, মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন কুমার মহন্ত (৩৬) কে ১৫ হাজার টাকা ও মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেন (৪৭) কে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। এতে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, সার বিক্রিতে অনিয়ম রোধ, সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা ও কৃষকদের হয়রানি বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো সার ব্যবসায়ী আইন অমান্য এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

নন্দীগ্রামে সার বিক্রিতে অনিয়মে জরিমানা

প্রকাশের সময়: ০৮:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬