সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সার জব্দসহ ব্যবসায়ীর অর্থদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে মজুত রাখার অপরাধে ১৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। একইসঙ্গে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে এই খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২৪ আগস্ট) সুন্দরগঞ্জ পৌরশহরের মীরগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। তল্লাশিকালে কুঞ্জ ট্রেডার্সে ১৮ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি জানান, যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে সার জব্দসহ ব্যবসায়ীর অর্থদণ্ড

প্রকাশের সময়: ০৯:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬