শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের চারা দিলো বন্ধু ফোরাম

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গাইবান্ধার সাদুল্লাপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রোটারী কাব অব উত্তরা সেন্ট্রাল কাবের অর্থায়নে ও এসএসসি-৯২ বন্ধু ফোরামের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার গাছের চারা বিতরণ করে।

ইদিলপুর ইউনিয়নের বিতরণকালে উপস্থিত ছিলেন, এসএসসি-৯২ বন্ধু ফোরামের সদস্য ও রোটারী কাব অব উত্তরা সেন্ট্রাল কাবের সভাপতি আর টি এন আমিরুল ইসলাম রুবেল, প্রতিষ্ঠানের অধ্যক্ষ খাদেমুল ইসলাম, সহকারি অধ্যাপক মোতাহার আলী, এসএসসি-৯২ বন্ধু ফোরামের সদস্য সহকারি অধ্যাপক আব্দুল মতিন, সহকারি শিক্ষক শাহারুল ইসলামসহ অনেকে।

আয়োজকদের প্রত্যাশা, প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে উঠবে সবুজ ও বাসযোগ্য পরিবেশ।

এসএসসি-৯২ বন্ধু ফোরামের সদস্য ও রোটারী কাব অব উত্তরা সেন্ট্রাল কাবের সভাপতি আর টি এন আমিরুল ইসলাম রুবেল বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা। শুধু চারা বিতরণ নয়, প্রতিটি চারা যেন পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হয়—সেই বার্তাও আমরা দিচ্ছি।

জনপ্রিয়

নিজের অর্থে সাঁকো-টিউবওয়েল, এবার ইউপি সদস্য পদে ভোট চান কাদের মন্ডল

সবুজের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের চারা দিলো বন্ধু ফোরাম

প্রকাশের সময়: ০৮:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬