বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার সংকটে কৃষক, তেলের দাম বৃদ্ধি: গাইবান্ধায় বিক্ষোভ

সারের সরবরাহ নিশ্চিত করা, দাম কমানো, কৃষক হয়রানি বন্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা কৃষক সমিতির সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভাষ শাহ রায়, কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রেবতী বর্মন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা কমিটির সদস্য আব্দুল জলিলসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সার সংকটে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না। তাঁদের অভিযোগ, কিছু ডিলার সিন্ডিকেট করে সার বিতরণে অনিয়ম ও কৃষকদের হয়রানি করছেন। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পেরে কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন।

একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে কৃষির উৎপাদন খরচও বাড়ে। এর প্রভাব কৃষক ও সাধারণ ভোক্তার ওপর পড়ে। তাই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

সমাবেশ শেষে কৃষক সমিতির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়।

জনপ্রিয়

সার সংকটে কৃষক, তেলের দাম বৃদ্ধি: গাইবান্ধায় বিক্ষোভ

প্রকাশের সময়: ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬