রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল। এতে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৭সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের  সভাপতি জুয়েল রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গেটে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।
জনপ্রিয়

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়: ০৯:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬