সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ইজিবাইক পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৮ জন যাত্রী।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে-সকলে পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৭ জন আহতদের খবর পাওয়া গেছে।

জনপ্রিয়

লালমনিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬