মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ভোটকেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ উপকেন্দ্র স্থাপন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নম্বর জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এতিহ্যবাহী ভোটকেন্দ্র থেকে চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ উপভোটকেন্দ্র স্থাপনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের আরাজী জামালপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য দেন- আব্দুস ছালাম সরকার, আমিনুল্লাহ্ আল-আমিন, সুমন মন্ডল, মফছের হোসাইনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরাজী জামালপুর, চিকনী ও বড় জামালপুরের (আংশিক) এলাকার মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। এ কেন্দ্র থেকে বিভক্ত হয়ে চিকনীতে উপকেন্দ্র স্থাপনের প্রয়োজন নেই।

তাঁদের অভিযোগ, চিকনী গ্রামের কিছু ব্যক্তি প্রভাবিত হয়ে চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-ভোটকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। সেখানে উপকেন্দ্র স্থাপন করা হলে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরোধের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি ভোটারদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলেও তাঁরা দাবি করেন।

এদিকে এই ইস্যুকে কেন্দ্র আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শাহীনুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার প্রামাণিক।

এসময় ভোটারদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা ।

জনপ্রিয়

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, ২৫ হাজার টাকা জরিমানা

সাদুল্লাপুরে ভোটকেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ উপকেন্দ্র স্থাপন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৫:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬