গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা মন্ডল সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। এই মরহুমের শোক বার্তার পোস্টার পদদলিত করলেন একই পরিষদের নারী সদস্যা শাহানাজ পারভিন।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা মন্ডল অসুস্থজনিত কারণে মারা গেছে। মরহুমের মৃত্যুতে শোক বার্তা পোস্টারিং করা হয়। রোববার (২১ মার্চ) ওই ইউপির নারী সদস্যা শাহানাজ পারভিন ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ছবি সংবলিত পোস্টার পদদলিত করে। একই সঙ্গে মরহুম রফিকুল ইসলাম নওশা মন্ডলকে অকথ্য ভাষায় গালিগলাজ করে শাহানাজ পারভিন। রফিকুল ইসলামের নিকট পাওয়ানাদি থাকায় এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ইউপি সদস্যা শাহানাজ বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া য়ায়নি।
পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, এ ঘটনায় সোমবার (২২ মার্চ) সকল সদস্যদের নিয়ে পরিষদ কার্যালয়ে বিশেষ সভা করা হয়েছে। সভার সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















