মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরটি (বিআরটিএ) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ র্মাচ) দুপুরে বিআরটিএ গাইবান্ধা সার্কেল অফিস প্রাঙ্গনে এ গণশুনানি অনুষ্ঠান হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচাালক (ইঞ্জি: ) মো. আশরাফুজ্জামান, গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. মঈনুল ইসলাম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি কাজী মুকুল, মাহফুজুল করিম, জয়নাল আবেদীন প্রমূখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















