বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের ‘বনলতা সেন’ কেয়া

আধুনিক কালের সর্বাধিক নন্দিত কবি ব্যক্তিত্ব জীবনানন্দ দাশ। তার শব্দ ভাবনা, উপমার অপূর্ব প্রয়োগ, চিত্রকল্পের যথাযথ উপস্থাপন গুণ কবিতার আলাদা বৈশিষ্ট্য দান করেছে। তার লেখা বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ সম্ভবত কবির চেয়েও জনপ্রিয়। এ কবিতাটি নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণের কোনো শেষ নেই।

বনলতা সেন নামে কেউ ছিলেন কি না, না থাকলে কবি কাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই কবিতা লিখেছেন, তা নিয়ে আছে বিস্তর আলোচনা। এবার কবিতায় পড়া সেই ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা। এটি নির্মাণ করছেন ‘নসিমন’খ্যাত পরিচালক আলী আজাদ।

এরই মধ্যে রাজধানীর উত্তরায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। যেখানে বনলতা সেনের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া।

এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কেয়া। তিনি বলেন, সব সময় ভালো কাজের জন্য মুখিয়ে থাকি। ক্যারিয়ার দুই দশকের বেশি সময়ের, কিন্তু সিনেমার সংখ্যা খুব বেশি নয়। শুরু থেকেই বেছে বেছে কাজ করেছি। এই চরিত্রটিও যুগান্তকারী চরিত্র। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার।

চলতি বছর আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন কেয়া। ‘সীমানা’ নামের এই সিনেমা নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন সাইফ খান। একই নির্মাতার ‘ইয়েস ম্যাডাম’ সিনেমায় অভিনয় করেছেন। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে, কেয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্ল্যাকমানি’। সাফি উদ্দিন সাফি পরিচালিত এই সিনেমায় কেয়ার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক।

জনপ্রিয়

নাটোরের ‘বনলতা সেন’ কেয়া

প্রকাশের সময়: ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১