বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরণ ঘটনায় গাইবান্ধায় আসছে বোমা বিশেষজ্ঞ দল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক বিস্ফোরনের ঘটনায় ঢাকা থেকে আসছে বোমা বিশেষজ্ঞ দল। এছাড়া এ ঘটনার বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ সদস্যরা।

বুধবার (২৪ মার্চ)  রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান।

তিনি জানান, বুধবার বিকেলে বিস্ফোরনের ঘটনার পর জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করেছে।

প্রসঙ্গত: বুধবার বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরনের ঘটনা ঘটে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক বোরহান মিয়া (৩৬), একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজন অপরিচিত ব্যক্তি নিহত হয়।

প্রকাশের সময়: ১১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১