বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবস উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এরপর দোয়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ হতে শুরু করে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা সন্মেলন কক্ষে গণহত্যা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব। এছাড়াও বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাবেক অধ্যক্ষ খন্দকার জাকারিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়, নাগরিক কমিটির সভাপতি আবুল বাসার মোঃ হান্নান পিন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, কৃষি অফিসার খাজানুর রহমান, সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উদযাপন

সাদুল্লাপুরে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত

প্রকাশের সময়: ১০:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১