রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষতি

দিনাজপুরের চিরিরবন্দরের পুরাতন বন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গততাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের পুরাতন বন্দরে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের পুরাতন বন্দরে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ডা. আব্দুল লতিফের খড়ের টাইলে আগুন লাগে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ডা. আব্দুল লতিফের ওষুধের দোকান, ১টি গুদামঘর, ১টি খড়ের টাইল, আক্কাছ আলীর দোকান, মো. জাকির হোসেনের ১টি খড়ের টাইল আগুনে সম্পূর্ণরুপে পুড়ে যায়। এতে আনুমানিক ৪ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়ে যায়। ডা. আব্দুল লতিফ অভিযোগ করে জানান, পূর্ব শত্রæতার জের ধরে আমার খড়ের টাইলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। স্থানীয় লোকজনসহ সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জনপ্রিয়

চিরিরবন্দরে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময়: ০৫:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১