করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টিকাদান বুথে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।
মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে গত ২৮ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
জাগো২৪.নেট ডেস্ক 
















