মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজের ট্রাকে কোটি টাকার হেরোইন!

রাজধানীর সাভার এবং রংপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
সাভার: অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়ে। এ সময় জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক। শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমিনবাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্দেহভাজন একটি পেঁয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকা দামের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত ট্রাক।
র‌্যাব-৪এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, ‘আটককৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে মাদকদ্রব্য সংগ্রহ করে থাকে। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রংপুর: বগুড়ায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সোনাতলা বড়বাজারের কাপড়পট্টি গলিতে অভিযান চালানো হয়। এ সময় একটি চায়ের দোকান থেকে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আমিনুর ইসলাম মোল্লা ওরফে আমানুরকে (৩৮) আটক করা হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চালানো হচ্ছে।

পেঁয়াজের ট্রাকে কোটি টাকার হেরোইন!

প্রকাশের সময়: ০৩:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১