গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) সকালে শ্রীকলা সততা সংগঠনের উদ্যোগে সেমাই-চিনি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি এস এম মামুন, সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুর, সহ সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল, কোষাধ্যক্ষ জুয়েল সরকার, সহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ। এছাড়া অনলাইন ভিডিও কলে যুক্ত হয়েছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শাহীন সরকার, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ওয়াজেদ আলী মন্ডল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লিটন, উপদেষ্টা, তরুন, মাসুম সদস্য সুমন ও জিমসহ অনেকে।
সংগঠনটির সভাপতি এস এম মামুন বলেন, আমাদের এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই ধারাবাহীকতায় আজকের এ আয়োজন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















