করোনায় কর্মহীন অসহায় মানুষের বেড়েছে করুনা। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ঈদ। তারা একটু খাবারের সন্ধানে ছুটছে এদিক-সেদিক। এমন মূহূর্তে ওইসব মানুষের পাশে দাঁড়িয়েছে ‘কর্নিয়া ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সম্প্রতি এ সংগঠনের নেতৃবৃন্দরা গাইবান্ধার বিভিন্ন উপজেলার অভাবগ্রস্ত পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। ইতোমধ্যে প্রায় ১৪০ জন দুস্থ মানুষের হাতে তুলে দেয়া হয়েছে ঈদ সামগ্রী। সুবিধাভোগি প্রত্যেকে পেয়েছে লাচ্ছা সেমাই, চিনি, গুড়া দুধ, ময়দা, সয়াবিন তেল, সাবান প্রভৃতি।
“আমি যা পারবো না, আমরা তা পারবো ইনশাআল্লাহ” এই স্লোগানকে সামনে রেখে কর্নিয়া ফাউন্ডেশন কর্তৃক অসহায়, গরিব ও দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

ধারাবাহিকতায় বুধবার (১২ মে) সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মোলংবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১২০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় কর্নিয়া ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (ঢাবি) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কর্নিয়া ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত বেলাল (ঢাবি), মোলংবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার, সহকারী প্রধান শিক্ষক মো. শফিয়াজ্জামান সাজু ও জুম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এসটি শাহিন প্রধান।
সুবিধাভোগি সবাইকে মাস্ক পড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ওইসব সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও সোমবার (১০ মে) পলাশবাড়ী উপজেলায় ৪০ জন অসহায় পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে দেশের ছয় জেলায় অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।
কর্নিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে সংগঠনটি। এটির সারাদেশের বিভিন্ন স্থানে শাখা খোলা হয়েছে। কেন্দ্রীয় কমিটিসহ প্রত্যেকটি শাখা থেকে বাস্তবায়ন করা হচ্ছে সামাজিক কর্মসূচি। এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.কম 

















