দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীরদল মাহি আক্তার নামে (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনাটি গতকাল রোববার (১৬ মে) সকালের দিকে এ ঘটনা ১ ঘটে। নিহত মাহি আক্তার দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রাজাপুকুর (কাঁউগা) গ্রামের মনসুর আলীর মেয়ে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীরদল দীর্ঘ ৮ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহ উদ্ধার করে।
নিহত শিশু মাহির মামা আল আমিন ইসলাম জনি জানান, মাহি আক্তার দীর্ঘদিন ধরেই তাদের বাড়িতেই বসবাস করত। গতকাল রোববার মাহি আক্তার তার সহপাঠির সাথে উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে উভয়কে পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয় কামাল হোসেন একজনকে উদ্ধার করতে পারলেও মাহি আক্তারকে উদ্ধার করতে পারেনি।
পরে স্থানীয় লোকজন প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজির পরও নদীর তলদেশ থেকে মাহি আক্তারকে খুঁজে না পেলে থানায় সংবাদ দিলে পুলিশসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দেয়। চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে ব্যর্থ হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালায়। প্রায় দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় মাহি আক্তারের মরদেহ আত্রাই নদী থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কারো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















