মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গৃহবধূর মৃত্যু নিয়ে গুঞ্জন

দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে সুচিত্রা রানী (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্নহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনাটি গতকাল রোববার (১৬ মে) ভোরে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে ঘটেছে।

নিহতের স্বামী উপেন্দ্র নাথ রায় জানান, তার স্ত্রী দুরারোগ্য ব্যাধিসহ মানসিক রোগে ভূগছিল।  শনিবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী আমগাছে তাকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা মরদেহ নামিয়ে আনে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, পরিবারের পক্ষ থেকে মানসিক রোগী দাবি করা করা হলেও কোন চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে না পারায় মরদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরএম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চিরিরবন্দরে গৃহবধূর মৃত্যু নিয়ে গুঞ্জন

প্রকাশের সময়: ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১