বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ফারুক মিয়া (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সিরাজুল ইসলাম। মঙ্গলবার সকালে ফারুক মিয়া রংপুর মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানান তিনি। নিহত ফারুক মিয়া ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (১৭ মে) গভীর রাতে ধাপেরহাটের বৌবাজার নামকস্থানে একদল দুর্বৃত্ত ফারুকের উপর আতর্কিত হামলা চালায়। এসময় তাকে বেধরক পিটুনি দিয়ে আহত করে। পুলিশ এ ঘটনার খবর পেয়ে ফারুককে উদ্ধার করে ওইরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে ফারুক মারা যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (সি) মাসুদ রানা বলেন, নিতহ ফারুকের বিরুদ্ধে হত্যা মামলাসহ আরো কেয়েকটি মামলা রয়েছে। ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশের সময়: ০৩:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১