“আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি”। রহিমুদ্দির তবুও ঘরটি আছে। প্রতিবন্ধি জাবেদ মিয়ার জমি আছে ঘরটি পর্যন্ত নেই। এই রকম একটি রিপোর্ট গত ১২ই মার্চ ২০১৯ইং সালে জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ঘটনা স্থান পরিদর্শন করে খবরের সত্যতা পেয়ে অগ্রাধীকার ভিত্তিতে সরকারী দেওয়া উপহার হিসাবে ঘর প্রাপ্তির আশ^াস দিয়ে জমির কাগজপত্র ও এনআইডি কার্ড এর ফটোকপি নিয়ে এসেছিলেন। অত্যান্ত দুঃখের বিষয় প্রায় দু’বছরেও সরকারী কর্মকর্তাদের প্রতিশ্রæতির চিহ্নমাত্র নাই। জাবেদ মিয়া উপজেলার আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামের বাসিন্দা। সে নিজে স্ত্রী ও তার এক কন্যা প্রতিবন্ধি। গত ২০১২ইং সালে বন্যায় তার থাকার একমাত্র ঘরটি ভেঙ্গে যায়। এর পর স্ত্রী সন্তান নিয়ে পার্শবর্তী হাফিজার রহমান, লাল মিয়া, সাজু মিয়া, কালাম মন্ডলের বাড়িসহ একাধিক বাড়ির বারান্দায় রাত্রি যাপর করে আসছিলেন। বর্তমানে সেই ঝুপড়ি ঘরটিও আর নেই। ছোট ভাই খাইরুল ইসলামের ঘরে কোন রকম মাথা গুজে ঠাই নিয়ে আছে। অথচ বর্তমান সরকার মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না ঘোষনায় বলেছেন। কিন্তু হতভাগা জাবেদের ব্যপারে কেন এমন হচ্ছে এলাকাবাসী বিস্মীত। এব্যাপারে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান দপ্তরের কর্মকর্তার নিকট ফোন দেয়া হলে মিজানুর রহমান ফোনটি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি আগামীকাল অফিসের সব নথিপত্র দেখে ব্যবস্থা নিব। জেলা প্রশাসক আসিব আহসান বলেন “বিষয়টি আমি পূর্বেই শুনেছিলাম কেন এতদিন ব্যবস্থা গ্রহন করা হল না বিষয়টি দেখব। যদি শুধুমাত্র বাড়ির ভিটাজমি ৯ শতক থাকে একটি সরকারি ঘর উপহার দেয়া যেতে পারে অথবা জমি যদি থাকে জাবেদ মিয়াকে সরকারি ঢেউ টিন দেয়ার ব্যবস্থা করব”। ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান বলেন সব কাগজপত্র অফিসে দেয়া আছে। কেন ঘরটি হচ্ছে না। আমি বুঝতে পারছিনা।
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
হামরা মানুসেল ঘরত থাকি বাহে
-
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) - প্রকাশের সময়: ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- ১১
জনপ্রিয়


















