দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বহুল আলোচিত মাদক সম্রাট তসলিম উদ্দিন (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় গাঁজা-ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ জুন) বিকেলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক মো. আশরাফুজ্জামান চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশনসহ তসলিম উদ্দিনকে গ্রেফতার করে। তসলিম উদ্দিন ওই গ্রামের মন্দিরপাড়ার মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জাগো২৪.নেট-কে জানান, গ্রেফতারকৃত তসলিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















