বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রমেকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপাতালে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাসেদ আলম। এরই প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় শিক্ষার্থী মানিক মিয়া, সুলতান মাহমুদ শুভ, শাকিল আজমী ও এসএম হারুন অর রশিদ আরোব এর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আহসান হাবিব নাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার শেরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তারই দুই ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদ আলম ১১ জুন রাতে রমেকের জরুরি বিভাগে নিয়ে যায়। এসময় ওয়ার্ডের দায়িত্বরতরা নির্ধারিত ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা দাবি করেন। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দুই শিক্ষার্থী অতিরিক্ত টাকার রশিদ চাইলে হাসপাতালের স্টাফ ও দালালেরা তাদেরকে বেধড়ক মারধর করেন।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণ, দালাল ও দুর্ণীতিমুক্ত হাসপাতালের দাবি জানান।

প্রকাশের সময়: ০৪:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১