বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক আঃ হামিদ আর নেই

গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক সুন্দরগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং গাইবান্ধা বারের এ্যাডভোকেট আব্দুল হামিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা।

শনিবার (২০ জুন)  দুপুর দেড় টার দিকে ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ………..রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১৯৫৯ সালের ১ জানুয়ারী উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজী দহবন্দ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম ইমান উল্লাহ মিয়া এবং মাতা হাজিরান নেছা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন। পারিবারিকভাবে জানা গেছে, রোববার সকাল সাড়ে দশটায় গাইবান্ধা আদালত চত্বরে প্রথম এবং দুপুর দুইটায় সুন্দরগঞ্জ উপজেলার আরাজী দহবন্দ গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে সুন্দরগঞ্জের কর্মরত সংবাদকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রবীণ সাংবাদিক আঃ হামিদ আর নেই

প্রকাশের সময়: ০৯:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১