মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্নহত্যা

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ওড়না পেঁচিয়ে মেঘলা রানী রায় (১৬) নামে এক ৯ম শ্রেণির ছাত্রী আত্নহত্যা করেছে।  ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের দরগাপাড়ায় ঘটেছে। নিহত মেঘলা রানী ওইপাড়ার প্রসন্ন কুমার রায়ের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেঘলা রানী মানসিক রোগী ছিল। সে তার শয়নকক্ষে কোঠার আড়ার সাথে পড়নের ওড়না গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেছে।

থানার উপ পরিদর্শক (এসআই) চিত্ত রায় জাগো২৪.নেট-কে জানান, পরিবারের পক্ষ থেকে সে মানসিক রোগী দাবি করা হলেও চিকিৎসকের কোন ব্যবস্থাপত্র দেখাতে পারেনি। তাই মরদেহ সুরতহাল করে ইউডি মামলা পুর্বক ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করেছে। আত্মহত্যার প্রকৃত কোন কারণ জানা যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্নহত্যা

প্রকাশের সময়: ০৬:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১