গাইবান্ধার পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলায় সৌমিক মিয়া (১৩) ও অজ্ঞাত (৩৫) নামের দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২৬ জুন) এ মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা যায়, পলাশবাড়ী উপজেলার ব্যবসায়ী হারুন-অর-রশিদের ছেলে সৌমিক মিয়া স্থানীয় কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ টেংরা গ্রামে করতোয়া নদীতে গোসল করতে নেমে দুপুরের দিকে নিখোঁজ হয়। খোঁখুঁজির পর বিকেলের দিকে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নদী থেকে সৌমিকের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, দুপুরে ফুলছড়ি উপজেলার বোয়ালী ইউনিয়নর ফলিয়া নামকস্থান থেকে অজ্ঞাত (৩৫) নামের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই সময় ফলিয়া গ্রামের একটি পুকুরে অলঙ্গ অবস্থায় মরদেহ ভাসতে দেখা যায়। এরপর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদহে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া জায়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















