বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সামছুর জোহা সরকার নামের এক সৌদি ফেরত ব্যক্তির নিকট চাঁদা দাবি করা হয়েছে। এ চাঁদা দিতে অস্বীকার করায় তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ আতোয়ার রহমান সরকার নামের একজন স্থানীয়র বিরুদ্ধে। এ ঘটনায় জোহা সরকার বাদি হয়ে গাইবান্ধা আদালতে মামলা দায়ের করেছে।

শনিবার (২৬ জুন)  বিকেলে সরেজমিনে ও মামলার বিবরণে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল (সরকার বাড়ি) গ্রামের মৃত হাফিজার রহমান সরকারের ছেলে সামছুর জোহা সরকার দীর্ঘ ১১ বছর সৌদি আরবে চাকুরি করছিলেন। এরপর ২০১৭ সালে বাড়িতে ফিরে   ব্যবসা বানিজ্যে নিয়জিত রয়েছে তিনি। এরই মধ্যে একই গ্রামের মৃত আফতাব সরকারের ছেলে আতোয়ার রহমান সরকার তার পোষ্য সন্তান বিপুল সরকারকে সৌদিদে পাঠানোর জন্য জোহা সরকারকে প্রস্তাব করে। এমন প্রস্তাবে অপরাগত প্রকাশে জোহার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন আতোয়ার রহমান। এই টাকা দিতে অস্বীকার করায় ৩ জুন তারিখ বিকেলে আতোয়ার তার দলবল নিয়ে জোহার বসতবাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা টিনের দরজা ভেঙে ঘরে ভেতর তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।  এসময় জোহা ও তার স্ত্রী শারমিন সুলতানা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

এসব তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্থ সামছুর জোহা সরকার বলেন, আতোয়ার রহমান সরকার পুর্বপরিকল্পিতভাবে আমার ঘরে হামলা করেছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে তারা। এ ঘটনায় গাইবান্ধা আদালতে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন,  এ মামলাটি দায়ের পর থেকে আসামিরা আমাকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ফলে জীবনের নিরাপত্তাহীনতা ভুগতে হচ্ছে। সেই সঙ্গে আমাকে ফাসানোর জন্য হাবিবা আক্তার বিথিকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আতোয়ার রহমান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে স্থানীয় এক ব্যক্তি এ ঘটনাটি মিথ্যা বলে দাবি করেছে।

প্রকাশের সময়: ০৮:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১