বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।  এসময় বাসের হেলপার নিহত হয় এবং এ ঘটনায় আহত হয়েছে ১০ যাত্রী। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সাভার হাইওয়ে থানার পুলিশ।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুর রহিম বলেন, রোববার  ঢাকাগামী মৌমিতা পরিবহনের বাসটি পিছনে থাকা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় বাস টি উল্টে গিয়ে চাপা পড়ে বাসের হেলপার নিহত হয়। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।তিনি আরও বলেন, এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে চালকরা পালিয়ে গেছে। এদিকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

প্রকাশের সময়: ০৮:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১