বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে করোনায় বীরমুক্তিযোদ্ধার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর । তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের নাতি সরকারের উপ-সচিব আল আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বদিউল আলম ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন। যুদ্ধকালীন সময় আরও সাত জনকে সাথে নিয়ে গড়ে তোলের প্রথম নৌ কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। তিনি গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

প্রকাশের সময়: ১০:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১