গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে ডুবে তানিয়া খাতুন (১৬) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বালিয়ামারী (খলসীচাঁদপুর)এলাকায় চড়পাড়া খেয়াঘাট সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত্যু তানিয়া খাতুন উপজেলার তালুকরহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ,তানিয়া তার মামাতো বোনের বিয়ের দাওয়াতে দুইদিন আগে উপজেলার পৌর শহরের চড়পাড়া গ্রামের মামা বুলু মিয়ার বাড়ীতে আসে। আজ বিকেলে তানিয়া তার দুই মামাতো বোনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
এরপর স্থানীয় লোকজন ও গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের কর্মিরা খোঁজাখুজির এক পর্যায়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘন্টা পর বিকেল ৫ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















