বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী সাব্বির রাহাদ খান নোমানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নোমান খাঁন সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন বিপ্লবের ছেলে।
‎ডিবি পুলিশ জানায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নোমানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব সরকার বলেন, গ্রেফতারকৃত নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। ‎তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।

সাদুল্লাপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬