শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় আগুনে পুড়ে দোকানসহ ব্যবসায়ী নিহত

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডে দোকান পুড়ে ভস্মিভূতসহ অগ্নিদগ্ধ হয়ে দোকান মালিকের মৃত্যু হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি  সোমবার আনুমানিক ভোর ৪টায় ভেড়ভেড়ী গ্রামের শাখারিপাড়া মোড়ে ঘটেছে।

নিহতের ছেলে ভুদেব চন্দ্র রায় জানান, প্রায় ১২-১৩ বছর ধরে ভেড়ভেড়ী গ্রামের শাখারিপাড়া মোড়ে ভবেশ্বর চন্দ্র রায় দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। দোকানটি ফাঁকা জায়গায় হওয়ায় তিনি দোকানে রাত্রিযাপন করেন। নিত্যদিনের মতোই সোমবার রাতেও তিনি ওই দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে পথচারীদের চিৎকারে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান যে, তার বাবা ও উপার্জনের একমাত্র সম্বল মুদি দোকানটি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। পরে লাশটির দাহকার্য সম্পন্ন ও অগ্নিকান্ডে পুড়ে ছাই ঐ দোকানটি পরিষ্কার করা হয়েছে। দোকানে আনুমানিক প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল ছিল।

পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ধারণা করছেন, কয়েলের আগুন থেকে প্রথমে দোকানে বিছানো পাটের চটে আগুন লাগে। এতে দোকান ভস্মিভূত হয়ে যায় এবং ব্যবসায়ী ভবেশ্বর চন্দ্র রায় (৬৮) আগুনে পুড়ে মারা যান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

অফিসার ইনচার্জ (ওসি) খানসামা শেখ কামাল হোসেন জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

খানসামায় আগুনে পুড়ে দোকানসহ ব্যবসায়ী নিহত

প্রকাশের সময়: ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১