গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ রওশন আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের খলসি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু রওশনআরা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই রওশনআরা তার বাবার সঙ্গে আখের জমিতে কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় রওশনআরা বেগম বাড়ির পাশে জমিতে বেঁধে রাখা গরু নিয়ে জমির আইল দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটি মারা যায় আহত হয় রাওশন আরা। এরপর স্বজনরা রওশন আরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার পর মৃত্যু ঘোষণা করে।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রিপন জাগো২৪.নেট-কে বলেন, এমন ঘটনা খুবই দুঃজনক।
সুমন সরকার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 


















