শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আলী আকবর (২২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ সেপ্টম্বর) উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলী আকবর ওই গ্রামের একলাছুর রহমানের ছেলে।

মৃতের চাচা জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই সময় আলী আকবর বাড়ির পাশের ডোবায় পানি সেচ দেয়ার জন্য বৈদ্যতিক মোটরের সংযোগ দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত্যু ঘোষণা করেন।

ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১