সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুর সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ একজন আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে আটটি স্বর্ণের বারসহ গোলজার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত আসামি বিরামপুর সীমান্তের কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে (৪০)।

গত শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় কাটলা সীমান্তের কাটলা বাজারের নিকটবর্তী বিদ্যুত চালিত একটি কাঠের স-মিল থেকে ৮টি স্বর্ণের বারসহ গোলজার হোসেনকে আটক করা হয়।

বিরামপুর থানা ওসি সুমন কুমার মহন্ত সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন চোরাকারবারি বিরামপুর কাটলা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে আমার পুলিশ সদস্য কাটলা বাজারে অবস্থান করে। এসময় একটি মোটরসাইকেল আরোহি গোলজার রহমানকে একটি ব্যাগের থলি দিয়ে পালিয়ে যায়। গোলজার রহমান ব্যাগের থাকা স্বর্ণের বার গুলো একটি বিদ্যুত চালিত কাঠের স-মিলের কাঠের নিচে রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে । পরে তার দেয়া তথ্য আনুযায়ী কাঠের স-মিল থেকে ৮টি স্বর্ণের বার,একটি মোবাইল ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান,স্বর্ণের বারগুলো থানায় এনে স্বর্ণকারদের দিয়ে তা পরীক্ষা করানো হয় এবং সে গুলোর ওজন ৭৯ ভরি , ১৪ আনা, ৪ রতি পাওয়া যায়। যার মুল্য প্রায় ৫২ লাখ টাকা। পরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের উপস্থিতে স্বর্ণের বারগুলো সিলগালা করা হয়। আসামির বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছ্।ে

জনপ্রিয়

বিরামপুর সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ একজন আটক

প্রকাশের সময়: ০৪:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১