সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যাবের প্রচার-প্রচারণামূলক কার্যক্রম

সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন, এ প্রতিপাদ্যেকে সামনে রেখে গাইবান্ধায় কিশোর গ্যাং প্রতিরোধ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম পরিচালানা অব্যাহত রেখেছে র‌্যাব।

এরই অংশ হিসেবে বুধবার (২৭ অক্টোবর) গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আয়োজনে ক্যাম্পের কোম্পানী  কমান্ডার  মো.  আব্দুর  রাজ্জাক  খান  কিশোর গ্যাং অনুপ্রবেশের কারণ, কুফল এবং অপসংস্কৃতি প্রতিরোধে করণীয় বিষয় সমূহের উপর আলোচনা করেন। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কোম্পানী  কমান্ডার  মো.  আব্দুর  রাজ্জাক  খান বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি রাজধানী ঢাকাসহ কয়েকটি বিভাগীয় ও জেলা শহরে এলাকা ভিত্তিক বিভিন্ন নামে/গ্রুপে কিশোর গ্যাং গড়ে উঠেছে। এলাকা ভিত্তিক গড়ে উঠা এসকল কিশোর অপরাধীর অধিকাংশই উঠতি বয়সি কিশোর ও তরুণ।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং এর নেতিবাচক মূল্যবোধ যেমন-  আধিপত্য বিস্তার, অপরের উপর নিয়ন্ত্রণ, বীরত্ব প্রদর্শন, সম্মানহানী,  অবৈধ উপায়ে অর্থ উপার্জন ইত্যাদির কারণে ক্ষেত্র বিশেষে সহিংসতা ছড়াচ্ছে। এসকল অপরাধীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সময় উপযোগী প্রচার-প্রচারণামূলক কার্যক্রম   পরিচালানা করেছে র‌্যাব। ধারবাহিকতায় মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ, বিলবোর্ড, স্টিকার স্থাপন অব্যাহত রয়েছে। যা সাধারণ জনগণের মনে আস্তা অর্জন করার পাশাপাশি ব্যাপকহারে সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যাবের প্রচার-প্রচারণামূলক কার্যক্রম

প্রকাশের সময়: ০৮:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১