সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ শ্লোগান নিয়ে এ কর্মসূচি পালিত হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, অমরপুর ইউপি চেয়ারম্যান হেলালউদ্দিন সরকার, আব্দুলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশকে বেগবান করতে জনগণকেই এগিয়ে আসতে হবে। এতে করে সমাজের অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার এস আই তাজুল ইসলাম।

জনপ্রিয়

চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশের সময়: ০৫:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১