গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক সৌদিপ্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গের সময় জনতার হাতে আটক হয়েছে এএসআই তোফাজ্জল হোসেন (৩৮)। এমন ঘটনায় শনিবার (৩০ অক্টোবর) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তোফাজ্জল হোসেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ধর্মপুর ছড়ারপাতা গ্রামে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়ে তোফাজ্জল হোসেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই নারীর ভাশুরের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ কারণে মামলা করে সৌদিপ্রবাসীর স্ত্রী। এ মামলার তদন্তের সুবাদে অবাধে প্রবাসীর বাড়িতে যাওয়া-আসা করে এএসআই তোফাজ্জল হোসেন।ধারবাহীকতায় শুক্রবার রাতে গোয়াল ঘরে তোফাজ্জল হোসেন ওই নারীর সঙ্গে অন্তররঙ্গে লিপ্ত হয়। এমন সময় দৃশ্যটি দেখে ফেলেন স্থানীয়রা। এরপর তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
তবে এ ঘটনাটি অস্বীকার করেছে ওই নারী। তিনি বলেন, অনেক আগে থেকে তোফাজ্জলের সঙ্গে আমার পরিচয় রয়েছে। এ কারণে শুক্রবার রাতে তাকে দাওয়াত করছিলাম। তার সঙ্গে ঘরে গল্প করতে গ্রামের মানুষ তাকে আটক করেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার বিকেলে এএসআই তোফাজ্জল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 

















