সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাদুল্লাপুরে পালিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) জাসদ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তারা।

এরপর একটি র‌্যালী সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাসদের জনসংযোগ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, জেলা যুব জোটের সভাপতি সুজন প্রশাদ, উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক বজলার রহমান বিপুল, ইউনিয়ন জাসদের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুব জোটের সভাপতি সফিজল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রামানিক, ইউনিয়ন যুব জোটের ওয়াদুদুদ, জাসদ ছাত্রলীগের আমিনুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৩:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১